নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম জিএম ফজলুল হক এমপির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন তাঁর সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ব্যারিস্টার জিয়াউল হক জিকো।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) চাঁদপুর সদর উপজেলার ১৪ নম্বর আশিকাটি ইউনিয়নসংলগ্ন নিজ বাড়ির মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ব্যারিস্টার জিয়াউল হক জিকো তাঁর মরহুম বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের সুস্থতা, শান্তি ও কল্যাণ এবং দেশের মানুষের সুখ-সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন মাওলানা আবু হানিফা। এতে স্থানীয় এলাকাবাসীসহ দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা অংশ নেন। মাহফিলে মরহুম জিএম ফজলুল হক এমপির জীবনের বিভিন্ন স্মৃতি স্মরণ করে তাঁর জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অনেকে তাঁর কবর জিয়ারত করেন।
মোনাজাতে মরহুমের জন্য ক্ষমা ও জান্নাতুল ফেরদৌস কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং সবার সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করা হয়।
জিএম ফজলুল হক এমপি চাঁদপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের পরিচিত ব্যক্তি ছিলেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এ মাহফিলের মাধ্যমে পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত