শনিবার (২৪ অক্টোবর) উপজেলা সদরের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাতৃছায়া কিন্ডারগার্টেনের উদ্যোগে বিদ্যালয়ের মিলনায়তনে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং মাতৃছায়া কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল করিম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. মহসীন পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে মো. মহসীন পাটওয়ারী বলেন, প্রতিটি রাষ্ট্র ও সমাজে এমন কিছু ক্ষণজন্মা মানুষের আবির্ভাব ঘটে, যাঁরা সমাজ, সংস্কৃতি, মূল্যবোধ ও মানুষের মনোজগতে গভীর প্রভাব রেখে যান। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তেমনই একজন ব্যক্তিত্ব। পরাধীনতা, জুলুম, নির্যাতন, শোষণ, অসাম্য, বৈষম্য, কুসংস্কার ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে তাঁর কলম ছিল শানিত অস্ত্র। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নজরুল আজও অনুপ্রেরণার উৎস। বিপ্লব, বিদ্রোহ, প্রেম, প্রকৃতি, ধর্মীয় সংগীত ও মানবিক মূল্যবোধ—সাহিত্য-সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রেই নজরুলের সৃষ্টি সমান প্রাসঙ্গিক।
সভাপতির বক্তব্যে আবু হেনা মোস্তফা কামাল বলেন, বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি ও তারুণ্যের কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নজরুলের কবিতা ও গান অনুপ্রেরণা জুগিয়েছে। তাঁর সৃষ্টিকর্ম প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা হয়ে উঠেছে। অতীতের মতো বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছেও নজরুল সমান প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের সঙ্গে জাতীয় কবির জীবন ও কর্মের সম্পর্ক আরও গভীর করতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ সরকারি কলেজের সাবেক জিএস মো. মাইনুল আহসান মামুন, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা শহীদ উল্লাহ পাটওয়ারী এবং শিক্ষানুরাগী আবুল বাশার। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও গুণী কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত