নিজস্ব প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা-উত্তর ফরিদগঞ্জের প্রথম জাতীয় সংসদ সদস্য এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. সফিউল্লাহর ১৮তম মৃত্যুবার্ষিকী রোববার (২৫ অক্টোবর ২০২৬)।
এ উপলক্ষে চাঁদপুর শহরের কোড়ালিয়ায় তাঁর নিজ বাসভবন ও ফরিদগঞ্জের পারিবারিক বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এম. সফিউল্লাহ মহান মুক্তিযুদ্ধের সময় ‘বাংলাদেশ লিবারেশন ফোর্স’ (বিএলএফ)-এর চট্টগ্রাম বিভাগের সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন ঢাকা হল, বর্তমানে শহীদুল্লাহ্ হল, ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। পরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানেও তিনি ভূমিকা রাখেন। তিনি চাঁদপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া চাঁদপুর জেলা চেম্বার অব কমার্স, চাঁদপুর ক্লাব ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন।
শিক্ষাক্ষেত্রেও তাঁর অবদান ছিল। গৃদকালিন্দিয়া গার্লস হাই স্কুল, বদরপুর আলিয়া মাদ্রাসা ও পুরানবাজার মার্চেন্টস্ একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এম. সফিউল্লাহর কনিষ্ঠ পুত্র সফিউল আজম রাজন তাঁর পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত