নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের নবগঠিত কমিটি গঠন ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ইউনিয়নের তারালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত কমিটি ঘোষণা করেন হাজীগঞ্জ উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব আলাউদ্দিন তরুন। কমিটিতে মাসুদ বেপারীকে সভাপতি এবং সোহাগ মিজিকে সাধারণ সম্পাদক করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি মাসুদ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহাগ মিজির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন ৯নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন এবং ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসিন বেপারী।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মোঃ সুমন, সহ-সভাপতি মোঃ ফয়েজ, মোঃ আশিক ও মোঃ মোরশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান, সহ-সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর সর্দার, প্রচার সম্পাদক মোঃ ফয়সাল হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ শিফন, দপ্তর সম্পাদক মোঃ কাজী নরুল ইসলাম (সবুজ) এবং সহ-দপ্তর সম্পাদক মোঃ বিল্লাল দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া গবেষণা সম্পাদক মোঃ শরিফ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস মিলনী বেগম, যুব সম্পাদক মোঃ জুয়েল মিয়াজী, ক্রীড়া সম্পাদক মোঃ হোসেন পাটওয়ারী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ জাকির হোসেন ও ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তুহিন হোসেনের নাম ঘোষণা করা হয়। সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মোঃ রাকিব, মোঃ শাহজালাল, মোঃ অনিক শেখ, মোঃ বিপ্লব হোসেন ও মোঃ ফরহাদ।
অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রধানীয়া, উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ জাকির হোসেন, শ্রমিক দলের নেতা শাহআলম, হাজীগঞ্জ পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক সোহেল, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন, কুদ্দুসসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত