গ্রেপ্তার রফিক চাঁদপুর পৌরসভার রহমতপুর আবাসিক এলাকার ভুঁইয়া বাড়ির আব্দুর রশিদের ছেলে। চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম সঙ্গীয় ফোর্সসহ ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালে চাঁদপুর পৌরসভার রহমতপুর কলোনিতে কোহিনূর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল মান্নান খান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৪১, তারিখ ২৩ আগস্ট ২০১৫; জিআর মামলা নম্বর ৪৬১/২০১৫।
মামলার বিবরণে বলা হয়, প্রধান আসামি নাজমা আক্তার নয়নের বসতঘরের ভেতরে কোহিনূরকে হত্যা করে মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় দায়ের করা মামলায় রফিক ওরফে ধান্দা রফিকের মৃত্যুদণ্ড হয়। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। অবশেষে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
আলোচিত এ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামির গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলাসংশ্লিষ্ট পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত