নিজস্ব প্রতিনিধি: সরকারি খাসজমি দখল ও চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় চাঁদপুর সদর উপজেলার ১১ নম্বর ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইসমাইল তালুকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের নাম ব্যবহার করে সরকারি খাসজমি দখল ও চাঁদাবাজির অভিযোগ মো. ইসমাইল তালুকদারের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চিঠি জারির দিন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
বহিষ্কারের চিঠির অনুলিপি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিমের কাছে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত