নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে পোলিও ভাইরাস সম্পূর্ণরূপে নির্মূলের লক্ষ্যে চাঁদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পোলিও দিবস। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় চাঁদপুর শহরের রোটারী ভবনের ডা. নূরুর রহমান কনফারেন্স হলে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
চাঁদপুর রোটারী ক্লাব, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব, হাজীগঞ্জ রোটারী ক্লাব ও চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের যৌথ উদ্যোগে কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয়।
সকালে চার ক্লাবের সদস্য, সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা রোটারী ভবনে সমবেত হন। অনুষ্ঠান শুরুর আগে অংশগ্রহণকারীরা বিশ্ব পোলিও দিবস উপলক্ষে বিশেষ টি-শার্ট পরেন।
ডা. নূরুর রহমান কনফারেন্স হলে ‘পোলিও নির্মূল ও রোটারীর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটা. শাহেদুল হক মোর্শেদের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তারা বিশ্বব্যাপী পোলিও নির্মূলে রোটারী ইন্টারন্যাশনালের অবদানের কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, পোলিওমুক্ত পৃথিবী গড়ার জন্য রোটারীর সচেতনতার বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাঁদের বক্তব্যে রোটারিয়ানদের অর্থায়নে পরিচালিত কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন দেশ পোলিওমুক্ত হওয়ার বিষয়টিও উঠে আসে।
সভায় বক্তব্য দেন রোটারী অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটা. ফরিদুল আলম নিউটন, রোটা. মহিউদ্দিন পলাশ, সাবেক সভাপতি রোটা. কাজী শাহাদাত, রোটা. ডা. এমজি ফারুক ভূঁইয়া, রোটা. সফিউদ্দিন আহমেদ, রোটা. অ্যাড. নূরুল আমিন খান আকাশ, রোটা. মো. মোস্তফা ফুল মিয়া, রোটা. মফিজ উদ্দিন সরকার, রোটা. জাফর আহমেদ, ডা. সাইফুল ইসলাম সোহেলসহ চার ক্লাবের সভাপতিরা।
আলোচনা সভা শেষে রোটারী ভবন থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি চাঁদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত