নিজস্ব প্রতিনিধি: কচুয়ায় জুয়া খেলার সময় তাস ও টাকাসহ আট জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (২৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় কচুয়া উত্তর ইউনিয়নের খিড্ডা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, খিড্ডা বাজারের পূর্ব পাশে সুলতান মিয়ার বাড়ির পেছনের একটি নির্জন বাগানে এসআই সাইফুল ইসলাম ও ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় জুয়া খেলা অবস্থায় আটজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খিড্ডা কাজী বাড়ির আব্দুল লতিফের ছেলে মো. মিজানুর রহমান, সিরাজ কাজীর ছেলে বাবুল হোসেন, মুন্সি বাড়ির বাদশা মিয়ার ছেলে আইয়ুব আলী, প্রধানিয়া বাড়ির আব্দুল মজিদের ছেলে আলী আশরাফ, তালুকদার বাড়ির বাচ্চু মিয়ার ছেলে মোক্তার হোসেন, আলী মিয়ার ছেলে আবুল কালাম, রওশন আলীর ছেলে আব্দুল আউয়াল এবং মুন্সি বাড়ির তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ ইউসুফ।
কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হক জানান, আটজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সোমবার তাদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত