রাসেল গাজী: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় ইউনিয়নের কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।
প্রধান অতিথির বক্তব্যে হযরত আলী ঢালী বলেন, শাহমাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ৮৩ জন ব্যক্তিগত তথ্য জমা দিয়েছেন। অথচ নির্বাচিত হবেন মাত্র ১৩ জন। সে হিসাবে বাদ পড়বেন ৭০ জন। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির সাংগঠনিক ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে একাধিক ব্যক্তির প্রার্থী হওয়া থেকে বিরত থাকা উচিত।
সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িত কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন উপজেলা বিএনপির কাছে জমা দিতে হবে।
তিনি জানান, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে যারা নির্বাচনে প্রার্থী হতে চান, তাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে উপজেলা বিএনপির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে।
হযরত আলী ঢালী বলেন, বিগত গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয় থাকা নেতাকর্মী এবং হাইব্রিড প্রার্থীদের আগামী পাঁচ বছর দলের কার্যক্রমে সম্পৃক্ত থাকার পর পরবর্তী নির্বাচনে বিবেচনা করা হবে। ছাত্রদলের কোনো নেতাকর্মী চেয়ারম্যান বা মেম্বার পদে প্রার্থী হতে পারবেন না বলেও তিনি উল্লেখ করেন। এ ছাড়া দল থেকে বহিষ্কৃত বা অব্যাহতিপ্রাপ্ত নেতাকর্মীদের প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে জানান তিনি। জেলা ও সদর উপজেলা বিএনপির সমন্বয়কেরা একক প্রার্থী নির্ধারণে কার্যকর পদক্ষেপ নেবেন বলেও সভায় জানানো হয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়নের সমন্বয়ক আক্তার হোসেন সাগর, চাঁদপুর সদর উপজেলা যুবদল নেতা জুলহাস আহমেদ জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি কাউছার আহমেদ এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ফারুক শাহরিয়ার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য এস এম বাকের খন্দকার, চাঁদপুর সদর উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য রফিকুল ইসলাম খোকন মল্লিক, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নাহিদ খান, সহ সভাপতি মোশাররফ কারী, নজরুল ইসলাম বাবলু ও দেলোয়ার হোসেন দুলু, সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী ও সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, ধর্মবিষয়ক সম্পাদক বিল্লাল মল্লিক, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শাহীন হাওলাদার এবং বিএনপি নেতা মোজাম্মেল খান।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান পাটওয়ারী, সাবেক সিনিয়র সহসভাপতি আরিফ তালুকদার, সাবেক সহ সভাপতি জহিরুল ইসলাম বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব গাজী, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম হাজী, অলিউল্লাহ গাজী, শাহ মাহমুদ সেলিম হাজী, কাসিম গাজী, সহ-যোগাযোগবিষয়ক সম্পাদক ইউসুফ গাজী, যুবদল নেতা শওকত কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গাজী নূর আলম, যুগ্ম আহ্বায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, ইউনিয়ন তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মল্লিক, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোহাগ খান এবং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর খানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত