প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৬, ২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ৭:৫৮ পি.এম
নিষেধাজ্ঞার সময় হোটেলে ইলিশ বিক্রি, মালিকের অর্থদন্ড
নিজস্ব প্রতিনিধি ॥ চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের চরভৈরবী বাজারে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রির অপরাধে হোটেল মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও একই এলাকার আরেকটি প্রতিষ্ঠানকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রয় করায় ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, চরভৈরবী মাছ ঘাট সংলগ্ন এলাকায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রয় করার অপরাধে ‘ইসলামিয়া হোটেল’ নামক একটি খাবারের দোকানকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আনুমানিক ১৮ কেজি ইলিশ জব্দ করা হয়।
এছাড়া একই ইউনিয়নের ক্যাফে জমজম রেস্টুরেন্ট এন্ড ফাস্ট ফুড নামক প্রতিষ্ঠানকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম, জব্দ ইলিশ স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়ছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতে হাইমচর থানা পুলিশের একটি দল সহযোগিতা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত