নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়।
বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে বিকেল সাড়ে ৪টায় প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক আশরাফুজ্জামান কাজী রাসেলের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাবেক সদস্য সচিব মো. মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য দেন সাবেক যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আরিফুল ইসলাম তালুকদার। তিনি গণঅধিকার পরিষদের আন্দোলন-সংগ্রাম, প্রতিবাদ ও ন্যায়বিচারের পক্ষে অবস্থানের কথা তুলে ধরেন। তাঁর দাবি, দলের সদস্যরা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করছেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মর্তুজা মাহবুব এবং ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ইসমাইল হোসেন। এ ছাড়া জেলা ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে গণঅধিকার পরিষদে নতুন যোগদানকারীদের ফুল ও মালা দিয়ে বরণ করা হয়। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে দলের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত