নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে এক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং চাঁদপুর জেলা ও বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতারা।
মূল্যায়ন সভায় এবারের শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ও সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করা হয়।
বক্তারা চাঁদপুরের ঐতিহাসিক সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যতেও জাতীয় ও ধর্মীয় উৎসবগুলো একইভাবে সম্মিলিতভাবে উদযাপনের ওপর গুরুত্ব দেন। সফলভাবে দুর্গোৎসব সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি জেলায় সম্প্রীতির এই ধারাকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত