নিজস্ব প্রতিনিধি: কচুয়া পৌরসভার মাছিমপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ মো. বিল্লাল হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার বিল্লাল হোসেন কচুয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাছিমপুর ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল জলিল ও মৃত মইফল বেগমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাছিমপুর গ্রামে বিল্লালের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর থেকে স্বচ্ছ জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা মিথাইল অ্যামফিটামিনযুক্ত গোলাপি রঙের ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের পরিদর্শক ও মামলার বাদী মো. হুমায়ুন কবির ভূঁইয়া বাদী হয়ে কচুয়া থানায় মামলা করেছেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক)-এ দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত