নিজস্ব প্রতিনিধি: ফরিদগঞ্জে জেলার সকল উপজেলা বিআরডিবি চেয়ারম্যানদের অংশগ্রহণে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ বিআরডিবি কার্যালয়ে সভাটি আয়োজন করা হয়।
চাঁদপুর পল্লী উন্নয়ন বিভাগের উপপরিচালক আল আমিনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ফরিদগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু। এতে বক্তব্য দেন হাজীগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান জাহাংগীর আলম, শাহরাস্তি বিআরডিবির চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী এবং মতলব উত্তর বিআরডিবির চেয়ারম্যান সিরাজ মুন্সি।
সভায় আরও বক্তব্য দেন ফরিদগঞ্জ উপজেলা বিআরডিবির সদস্য মানিক দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সবুজ চন্দ্র রায় এবং হিসাবরক্ষক গোপাল পাল।
ফরিদগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু জানান, বিআরডিবিভুক্ত সমবায় সমিতি ও তাদের সম্পদের সুষম ব্যবহার নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় প্রতিটি উপজেলায় জেলার সব বিআরডিবি চেয়ারম্যানকে নিয়ে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সভাটি আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বিআরডিবির হারানো গৌরব ও সুদিন ফিরিয়ে আনতে তারা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত