স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী মোসা. আমেনা বেগমকে নিয়ে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে। সর্বদলীয় সমর্থনে তিনি এগিয়ে রয়েছেন বলে দাবি করেছেন তাঁর সমর্থকরা। দলীয়ভাবে মূল্যায়িত হলে নির্বাচনে জয়ের ব্যাপারেও আশাবাদী তাঁরা।
আমেনা বেগম ইতোমধ্যে সংরক্ষিত মহিলা সদস্য পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আসন্ন ইউপি নির্বাচনে দলীয় সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে তিনি নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন।
তাঁর সমর্থকদের দাবি, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আমেনা বেগমের সুসম্পর্ক রয়েছে। দল-মতনির্বিশেষে স্থানীয় মানুষের সমর্থন তাঁর জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন তাঁরা। তাঁদের প্রত্যাশা, দলীয় নেতৃত্ব তাঁর জনপ্রিয়তা ও সাংগঠনিক অবস্থান বিবেচনায় নিয়ে তাঁকে মনোনয়ন দিলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ আরও জোরালো হবে।
স্থানীয় সরকার ব্যবস্থায় সংরক্ষিত মহিলা সদস্যের দায়িত্ব তিনটি সাধারণ ওয়ার্ডের মানুষের প্রতিনিধিত্ব করা। নারীদের বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা নিশ্চিত করা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার সুযোগ রয়েছে এ পদে নির্বাচিত প্রতিনিধির।
এদিকে আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শাহমাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। সংরক্ষিত মহিলা সদস্য পদেও দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা নিজেদের অবস্থান তুলে ধরছেন।
তবে শেষ পর্যন্ত ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে বিএনপির দলীয় সমর্থন কে পাচ্ছেন, তা নির্ভর করছে দলের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন আমেনা বেগমের সমর্থকরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত