নিজস্ব প্রতিনিধি: বুধবার (২৭ অক্টোবর ২০২৬) রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে এবং ম্যাক্স গ্রুপের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতাটি বিকেল ৩টায় শুভ উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম।
এবারের প্রতিযোগিতায় চাঁদপুর জেলার তিনটি সুইমিং ক্লাব অংশ নিচ্ছে। ক্লাবগুলো হলো—চাঁদপুর সুইমিং ক্লাব, অরুণ নন্দী সুইমিং ক্লাব এবং তকবির স্মৃতি সুইমিং ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর থেকে অংশগ্রহণকারী ক্লাবগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন তকবির সুইমিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান সিদ্দিকী, সহ-সভাপতি মো. নেয়ামত হোসেন, মোহাম্মদ মাহবুব আলম চৌধুরী, বিকেএসপি সাঁতার বিভাগের প্রধান কোচ ও তকবির স্মৃতি সুইমিং ক্লাবের সম্পাদক মোশারফ হোসেন মামুন, ফেডারেশনের এডহক কমিটির সদস্য তপন চন্দ এবং চাঁদপুর সুইমিং ক্লাবের পক্ষে মোহাম্মদ সেলিম।
প্রতিযোগিতা উদ্বোধনের আগে চাঁদপুর জেলার তিনটি সুইমিং ক্লাবের কর্মকর্তারা বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রতিযোগিতায় দলের প্রস্তুতি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত