নিজস্ব প্রতিনিধি: চাকরি জীবনের সফল ও দীর্ঘ অধ্যায় শেষ করে অবসরে গেলেন হাজীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মাতৈন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আকতার। তাঁকে এক আবেগঘন ও বর্ণিল আয়োজনের মাধ্যমে ‘রাজকীয়’ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে নাছিমা আকতারকে সম্মাননা ক্রেস্ট ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো একটি গাড়িতে করে তাঁকে সসম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল হুদা টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াছ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার শিশির, প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা, জাকির হোসেন জাহিদ এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরীর সঞ্চালনায় ম্যানেজিং কমিটির সদস্য সাইমুন হাসান, শিক্ষক শাহিন বেগম এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রাসেল সর্দার বক্তব্য দেন।
এ সময় আবুল ফারাহ মজুমদার, রাবেয়া আক্তার, ঝুমকা রানী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. খোরশেদ আলম ও মো. শহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত