মোঃ মাঈন উদ্দিন মুন্সী: চাঁদপুর সদর উপজেলার ৭ নম্বর তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় গুরুত্ব পাচ্ছেন অ্যাডভোকেট আলম খান মঞ্জু। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সামাজিক কর্মকাণ্ড ও পেশাগত পরিচিতির কারণে স্থানীয়দের মধ্যে তাকে নিয়ে আলোচনা চলছে। তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান বলেও জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।
অ্যাডভোকেট আলম খান মঞ্জু দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড ও বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। রাজনৈতিক পরিচয়ের মধ্যে তিনি চাঁদপুর সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৭ নম্বর তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চাঁদপুর জেলা ইউনিটের সাবেক দপ্তর সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পেশাজীবী পরিষদ, চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, অ্যাডভোকেট আলম খান মঞ্জু বিগত দিনেও সাধারণ মানুষের পাশে ছিলেন, এখনো রয়েছেন। ভবিষ্যতেও তিনি মানুষের কল্যাণে কাজ করবেন বলে তারা প্রত্যাশা করেন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার কথা উল্লেখ করে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন।
পেশাগত জীবনে অ্যাডভোকেট আলম খান মঞ্জু একজন আইনজীবী। তিনি চাঁদপুর জজকোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। তার শিক্ষাগত যোগ্যতার মধ্যে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি রয়েছে।
রাজনৈতিক, সামাজিক ও পেশাগত কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অ্যাডভোকেট আলম খান মঞ্জু তরপুরচন্ডী ইউনিয়নের মানুষের সেবা ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান বলে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে। তবে চেয়ারম্যান পদে তার প্রার্থিতা এবং নির্বাচনী পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত