মোঃ আনোয়ার মৃধা: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্্যালি ও হাত ধোঁয়া অনুশীলন অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আহমেদ। সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা বলেন,হাত ধোয়ার গুরুত্ব আবশ্যিক। সুস্থ জীবনযাপন করতে, নিজেকে রোগমুক্ত রাখতে নিয়ম মেনে হাত ধোয়া খুবই জরুরী এবং এর বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার টিটু চন্দ্রধর, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই, সমবায় অফিসার মো: আসলাম মিয়া, পরিসংখ্যান অফিসার মাসুদ আলমসহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ। আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে হাত ধোয়ার সঠিক নিয়ম ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত