নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২৬-এ চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে মোট ৭৬৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৫১১ জন। সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৬৭.৬৮ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছেন ২৭ জন শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) অধ্যক্ষের কার্যালয় থেকে এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, কলেজটির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিন বিভাগেই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।
বিজ্ঞান বিভাগ: এ বিভাগে মোট ১৭৫ জন পরীক্ষার্থী অংশ নেন। পাস করেছেন ১৪৯ জন। পাসের হার ৮৫.১৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১১ জন।
মানবিক বিভাগ: মোট ৩২৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৪২ জন। এ বিভাগে পাসের হার ৭৪.২৩ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছেন ১৫ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগ: এ বিভাগে মোট পরীক্ষার্থী ছিলেন ২৬৪ জন। পাস করেছেন ১২০ জন। পাসের হার ৪৬.৮৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ জন।
সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে ফলাফলের মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত