নিজস্ব প্রতিনিধি: মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সামার ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মতলব পৌর যুবদল।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) মতলব পৌর যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান সরকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনিকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক মাকসুদুল ইসলাম সোহাগ ও মো. রিপন সরকারকে সদস্য করা হয়েছে।
মতলব পৌর যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান সরকার জানান, হামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে ২৮ অক্টোবর বিকেলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে তুলে নিয়ে প্রতিপক্ষরা আবু সামাকে মারধর করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ রয়েছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত আবু সামার ভাগিনা মো. রাকিবুল ইসলাম বাদী হয়ে মিজান পাটোয়ারীকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত