নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে হাজীগঞ্জ উপজেলায় পাসের হার ৭৬ শতাংশ। উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ৫টি প্রতিষ্ঠান থেকে মোট ৫৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ৪১২ জন পাস করেছেন।
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৪ জন পাস করেছেন। প্রতিষ্ঠানটির ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন এবং পাসের হার ৯০ শতাংশ।
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ৬৫ জন পরীক্ষা দিয়ে ৫৫ জন পাস করেছেন। এ প্রতিষ্ঠানে ৩ জন জিপিএ-৫ পেয়েছেন, পাসের হার ৮৫ শতাংশ। বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কারিগরি কলেজে ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯ জন পাস করেছেন এবং ২ জন জিপিএ-৫ পেয়েছেন। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৬ শতাংশ।
হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে ১৯৪ জন অংশ নিয়ে ১৪৪ জন পাস করেছেন। এ প্রতিষ্ঠানে ১ জন জিপিএ-৫ পেয়েছেন এবং পাসের হার ৭৪ শতাংশ।
হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ৭০ জন পরীক্ষা দিয়ে ৩০ জন পাস করেছেন। সেখানে ২ জন জিপিএ-৫ পেয়েছেন এবং পাসের হার ৪৩ শতাংশ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত