নিজস্ব প্রতিনিধি: হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ‘মেধা যাচাই বৃত্তি পরীক্ষা-২০২৬’ অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সম্পন্ন হয়েছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি ও প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এ পরীক্ষার আয়োজন করা হয়। চাঁদপুর জেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ, পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণির মোট ৬৫২ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমান, রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আনিছুর রহমান, রাজারগাঁও ইউনিয়ন জামায়াতের আমির মো. মাকসুদুল আলম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আল আমিন ভূঁইয়া এবং সংঘের স্থায়ী কমিটির প্রধান সমন্বয়ক এম এ ইয়াছিন মোল্লাসহ সংগঠনের সদস্যরা।
পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন মো. কামরুল ইসলাম। পরীক্ষা পরিচালনায় সহযোগিতা করেন ইয়াছিন আল ফারুক। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন সংঘের সভাপতি মো. শাহরিয়ার মামুন এবং সদস্য সচিবের দায়িত্বে ছিলেন সংঘের সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হোসেন।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ও মানসম্মত শিক্ষা গ্রহণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার প্রসার এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় জানান তাঁরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত