নিজস্ব প্রতিনিধি: চলতি বছর এইচএসসিতে ফল বিপর্যয় হলেও বিএম ও আলিম পরীক্ষায় হাজীগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা সন্তোষজনক ফল করেছে। কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে বিএম পরীক্ষায় উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৪৩ জন অংশ নিয়ে ৪১২ জন পাস করেছে। পাসের হার ৭৫.৮৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১১ জন।
শনিবার (১ নভেম্বর) প্রকাশিত ফলাফলে বিএম পরীক্ষায় সবচেয়ে বেশি পাসের হার করেছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৪ জন পাস করেছে। পাসের হার ৮৯.৫২ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ৬৫ জনের মধ্যে ৫৫ জন পাস করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৪.৬১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন। বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কারিগরি কলেজে ১০৯ জনের মধ্যে ৮৯ জন পাস করেছে; পাসের হার ৮১.৬৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন।
হাজীগঞ্জ সরকারি মডেল কলেজে ১৯৪ জনের মধ্যে ১৪৪ জন পাস করেছে। পাসের হার ৭৪.২৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন। হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ৭০ জনের মধ্যে ৩০ জন পাস করেছে; পাসের হার ৪২.৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন।
মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৭৮ জন অংশ নিয়ে ৩১০ জন পাস করেছে। পাসের হার ৮২.০১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে।
হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসা থেকে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানটির ১০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৬ জন পাস করেছে। পাসের হার ৮৩.৫০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬ জন। নেছারাবাদ ফাজিল মাদ্রাসার ১১ জন পরীক্ষার্থীই পাস করেছে।
বাকিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ১৮ জন এবং সাদ্রা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ২০ জন পরীক্ষার্থীও সবাই পাস করেছে। রাজারগাঁও ফাজিল মাদ্রাসায় ৩৫ জনের মধ্যে ২৭ জন পাস করেছে। রামচন্দ্রপুর ফাজিল মাদ্রাসায় ১৬ জনের মধ্যে ১৪ জন এবং সুহিলপুর এবিএস ফাজিল মাদ্রাসায় ২৪ জনের মধ্যে ১৩ জন পাস করেছে।
ছালেহ আবাদ এমএন ফাজিল মাদ্রাসায় ২৮ জনের মধ্যে ২৬ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন। বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসায় ৩০ জনের মধ্যে ২৩ জন, নওহাটা ফাজিল মাদ্রাসায় ৩০ জনের মধ্যে ২১ জন, কাপাইকাপ ইসলামিয়া আলিম মাদ্রাসায় ২৩ জনের মধ্যে ১৯ জন, বলাখাল এনএমএন আলিম মাদ্রাসায় ১৮ জনের মধ্যে ১৬ জন এবং কাকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসায় ২২ জনের মধ্যে ১৬ জন পাস করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত