স্থানীয় শাখা সিবিএর সভাপতি আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সিবিএর সভাপতি ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মো. সোহেন মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসাইন বলেন, সংগঠনের ভিত্তি শক্তিশালী করতে হলে সকল স্তরের সহকর্মীদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। সাধারণ কর্মীদের অধিকার রক্ষায় সিবিএ সব সময় সোচ্চার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
শাখা ব্যবস্থাপক মো. সোহেন মাহমুদ বলেন, প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, গ্রাহকসেবার মান বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সিবিএ ও প্রশাসনের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা জরুরি।
অনুষ্ঠানে স্থানীয় শাখা ও জেলা পর্যায়ের সিবিএ নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সভাপতি আবুল কালাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত