স্থানীয়দের অভিযোগ, ক্যারাম খেলাকে কেন্দ্র করে প্রায়ই খেলোয়াড়দের মধ্যে বাগ্বিতণ্ডা ও ঝগড়ার সৃষ্টি হচ্ছে। কখনো কখনো এসব বিরোধ গড়াচ্ছে মারামারিতে। এতে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি উঠতি বয়সী শিক্ষার্থীদের মধ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।
সুজন গাজী জানান, আগে বিভিন্ন সময়ে ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম পুলিশ গিয়ে ক্যারাম বোর্ড নিয়ে আসত। এতে কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও বর্তমানে এ ধরনের নজরদারি নেই বললেই চলে। শুধু ক্যারাম খেলা নয়, মোবাইল ফোনের মাধ্যমেও বিভিন্ন স্থানে জুয়া খেলার অভিযোগ রয়েছে। কিন্তু এসব বিষয়ে কার্যকর কোনো তদারকি দেখা যাচ্ছে না।
স্থানীয় সচেতন মহলের দাবি, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও এলাকার সামাজিক পরিবেশ রক্ষায় চায়ের দোকানগুলোতে জুয়ার আসর বন্ধে দ্রুত প্রশাসনিক নজরদারি বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে মোবাইলভিত্তিক জুয়ার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফয়েজ আহমেদ বলেন, ক্যারাম ও মোবাইল জুয়ার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান করা হচ্ছে ভবিষ্যতেও তারই ধারাবাহিকতা বজায় রাখা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত