ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রামপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সৈয়দ আহমদ ভূঁইয়া এবং সম্পাদক পদে ডা. মো. সাহাবুদ্দিন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন, সহসভাপতি মো. আলমগীর, সহ সম্পাদক মো: আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: আলাউদ্দিন, কোষাধ্যক্ষ মো: সোহাগ ভ্ইূয়া (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), সাধারণ সদস্য মো: জহির, মো: উজ্জল খন্দকার, মো: সহিদ উল্ল্যা, মো: রুমন ও মো: জসিম।
শনিবার (২৮ নভেম্বর) উপজেলার রামপুর বাজার মজিদিয়া উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২৮০ জন ভোটারের মধ্যে ২৬০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। ভোটগ্রহণ শেষে গণনা পরবর্তী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত