1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা

ফরিদগঞ্জে এম এ হান্নানের মনোনয়ন দাবিতে যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের গণমিছিল

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

 

ফরিদগঞ্জ ব‍্যুরো:১৩ অক্টোবর সোমবার বিকালে ফরিদগঞ্জ উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত সাংগঠনিক ভাবে দলকে ক্ষতিকারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এম এ হান্নানের মনোনয়নের দাবিতে গণমিছিল শেষে পথসভা করেছে।

উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপনের সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ। তিনি বলেন, গত তিন দশকেরও বেশি সময় ধরে এই উপজেলার মানুষের জন্য আলহাজ¦ এম এ হান্নান যেভাবে কাজ করে গেছেন, তাতে তিনি উপজেলার আপামোর মানুষের হৃদয়ে অবস্থান করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোন গুরুত্বপূণূ পদে না থাকলেও এমনকি দল থেকে বহিষ্কৃত হলেও তিনি একটি মুহূর্তের জন্যও বিএনপি ছেড়ে যাননি। বরং তিনি দলের নেতাকর্মীদের জন্য অকাতরে কাজ করে গেছেন। ফলে আজ তিনি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর ধানেরশীষের কথা বিএনপি তার মনোনয়ন নিয়ে কখনোই ভুল করেন না। ২০০৮ সালে, ২০১৮ সালে দলীয় মনোনয়ন ফরিদগঞ্জ আসনে এম এ হান্নানই পেয়েছেন। কিন্তু কেনো তিনি শেষ পর্যন্ত থাকতে পারলেন না তা আপনারা সবই জানেন। কিন্তু এবার আর কোন ভুল নয়, আমরা সঠিক পথেই রয়েছি। আমরাও দৃঢ় ভাবে বিশ্বাস করি ২০২৬ সালের নির্বাচনেও বিএনপির মনোনয়ন আবারো এম এ হান্নানের হাতেই উঠবে। কারণ তার হাতেই ফরিদগঞ্জ বিএনপি নিরাপদ।
পথসভায় আরো বক্তব্য রাখেন পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাাসন মঞ্জুর।
এর আগে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া গণমিছিলটি থানার মোড়ে এসে পথসভায় মিলিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট