1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা'র নেতৃত্বে উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহজাহান গাজী বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সুমন আহমেদ ভূঁঞা।

এসময় তিনি বলেন, একটি নির্দিষ্ট দলের কিছু সংখ্যক মানুষ আছে আপনাদের বাড়ি বাড়ি এসে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করবে। তারা ইতোমধ্যে বলতে শুরু করেছে জান্নাতের টিকিট দেবে। তাদের এই বিভ্রান্তিমূলক কথা থেকে আপনারা সবাই সাবধানে থাকবেন, বিরত থাকবেন। দাঁড়িপাল্লায় ভোট দিলেই নাকি জান্নাতের টিকিট পাওয়া যাবে। যারা এরকম আশ্বাস দিচ্ছে তাদের কাছ থেকে বিরত থাকবেন। যারা জান্নাতের টিকিট বিক্রি করে তারা ইসলাম ও স্বাধীনতা বিরোধী শক্তি। যারা জান্নাতের টিকিট বিক্রি করে এই দেশটাকে পাকিস্তান বানাতে চায়। সবাই জামায়াতে ইসলাম দল থেকে সতর্ক থাকবেন।

তিনি আরো বলেন, আপনারা সবাই ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে মানিক ভাইকে জয়যুক্ত করবেন। ধানের শীষে ভোট দিয়ে মানিক ভাইকে জয়যুক্ত করলে এই ১০নং লক্ষীপুর ইউনিয়নের উন্নয়ন হবে। এলাকাবাসী তার সুফল ভোগ করবে।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ তৈয়ব খান, সহ-দপ্তর সম্পাদক সুমন খান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ খান সিন্টু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ বেপারী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বেপারী, যোগাযোগ বিষয়ক সম্পাদক খলিল ঢালী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম মিয়াজী, যুগ্ম আহ্বায়ক হারুন শেখ, আহ্বায়ক সদস্য শাকিল মিজি, ইউনিয়ন তাঁতি দলের আহ্বায়ক সবুজ ভূঁঞা, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক কামাল ভূঁইয়া, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাসেল ছৈয়াল, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহাদাত খান, ৪নং ওয়ার্ড যুবদলের সোবহান, ৪নং স্বেচ্ছাসেবক দলের রুবেল, মামুন, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মহসিন মৃধা, যুবদল নেতা হানিফা, ইকবাল, রাসেল, রিপন পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ওবায়েদ হাসান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট