1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা দিনে ধানের শীষ, রাতে ফুটবল মার্কায় ভোট চাইছেন ইকবাল

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, ৮ জনের কারাদণ্ড 

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ  চাঁদপুরের হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স। এর মধ্যে ৮ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১২ অক্টোবর) দিনগত রাত ১২ টা এসব তথ্য নিশ্চিত করেন অভিযান পরিচালনাকারী হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.বি.এম. আশরাফুল হক।
তিনি বলেন, বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকা অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। এ সময় হাইমচর উপজেলার বারতহবিল সংলগ্ন এলাকায় অবৈধভাবে ইলিশ শিকার করছিলো জেলেরা। অভিযানিক টিম ধাওয়া করে ১১ জনকে আটক করে। এছাড়াও ওই বোট থেকে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে । জব্দকৃত জাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
পরবর্তীতে কোস্ট গার্ড নয়ানী আউটপোস্টে হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ১১ জন জেলের মধ্যে ৮ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদন্ড প্রদান করেন। অপ্রাপ্ত বয়স্ক ৩ জনকে মুচলেকা দিয়ে অভিভাবকের কাছে দেয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন কোস্ট গার্ড  হাইমচর নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেন সহ কোস্ট গার্ড সদস্যরা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট