1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে আটক ৬১ জেলে 

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব  প্রতিনিধি : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা অপরাধে ৬১ জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স।

বুধবার (১৫ অকৈ) সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

গত ৪ অক্টোবর থেকে ১৪ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত টাস্কফোর্সের পৃথক অভিযানে এসব জেলে আটক হয়।

জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা জানান, নিষেধাজ্ঞার গত ১৪ দিনে অভয়াশ্রম এলাকার ৭০ কিলোমিটার এলাকায় ৩২ টি মোবাইল কোর্ট ও ২১৩ অভিযান পরিচালনা করা হয়। পরিদর্শন করা হয় ১৫ টি অবতরণ কেন্দ্র ১৩৭টি মাছ ঘাট ৭৩২টি আড়ৎ ৪০৩ টি বাজার।

জব্দ করা হয় ৪৯৫ কেজি ইলিশ ও ২ লাখ ৪২ হাজার মিটার জাল। জালের আনুমানিক মূল্য ৫৯ লাখ ২১ হাজার টাকা।

আটক ৬১ জেলের বিরুদ্ধে ৪২ টি পৃথক মামলা হয়। জরিমানা আদায় করা হয় ৩৪ হাজার টাকা।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত আছে । শেষ পর্যন্ত আমরা কঠোর অবস্থানে থাকবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট