1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা

চাঁদপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী সামু গাজী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। চাঁদপুর শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী সামু গাজী (৩৮) কে গাঁজাসহ আটক  করেছে পুলিশ।বুধবার (১৫ অক্টোবরর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গত ১৪ অক্টোবর মঙ্গলবার ভোরে শহরের ১২ নং ওয়ার্ডের গাজী সড়কে অবস্থিত টিটু ঢালীর বাড়ির সামনের পাঁকা রাস্তার উপর মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাকে আটক করা হয়।আটক সামু গাজী শহরের ট্রাক রোড গাজী সড়কের মৃত. শহিদ গাজীর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় ও চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়ার নির্দেশে এসআই মোঃ মোখলেছুর রহমান শহরের ট্রাকরোড গাজী সড়কে গত ১৪ অক্টোবর মঙ্গলবার ভোরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এসময় গাজী সড়কের টিটু ঢালীর বাড়ির সামনের পাঁকা রাস্তার উপর মাদক ক্রয়-বিক্রয়ের সময় সামু গাজীকে আটক করা হয়। তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১শ’ গাঁজা জব্দ করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।স্থানীয়রা জানান, সামু গাজী চাঁদপুর শহরের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চুরি ও মাদক মামলা রয়েছে। এরপূর্বে মাদক বিক্রয়ের কারনে কয়েকবার এলাকাবাসী একত্রিত হয়ে তাকে মারধর করে। পরে সে দীর্ঘদিন অন্যত্র পালিয়ে থেকে পুনঃরায় এসে মাদক ব্যবসা শুরু করে। শামু গাজী বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদের সোর্স হিসেবে কাজ করে থাকে। আবার অনেক মানুষকে শামু গাজী মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে মারধরেরও শিকার হয়। তাকে আটক করায় চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব ও চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া কে ধন্যবাদ জানায় এবং এলাকায় স্বস্তি ফিরে এসেছে।চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, মাদকের সাথে সংশ্লিষ্টদের আটক করা হবে। সকলে মাদকের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। সকলের সহযোগিতায় মাদক নিমূল করা সম্ভব হবে। আটক মাদক ব্যবসায়ী শামু গাজীকে মামলা দায়েরের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট