1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা

মতলব দক্ষিণে বিএনপি’র জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে
তাছকিন আহমেদ দিপু: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, আমাদের ঐক্যবদ্ধ শক্তি আগামীতে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের জুলুম নির্যাতনের শিকার হওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের নেতাকর্মীদের মনোবল এখনো দৃঢ় রয়েছে। গণতন্ত্রের পথে আপোষহীন নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে ওই ফ্যাসিস্ট আওয়ামীলীগ নিঃশেষ করে দিতে চেয়েছিল। কিন্তু মহান আল্লাহ তায়ালার রহমতে এবং দেশবাসীর ভালোবাসায় ফ্যাসিস্টরাই নিশ্চিহ্ন হয়ে গেছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি সহযোগী ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল তিনটায় মতলবগঞ্জ জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ জালাল উদ্দিন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিগত ১৭ বছর রাজপথের আন্দোলন সংগ্রামে যে সকল নেতাকর্মী দিনের পর দিন মাসের পর মাস বাড়ির বাহিরে রাত কাটিয়েছেন জেল খেটেছেন তাদের বিষয়ে দল সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম ক্ষুন্ন করার জন্য ওই ফ্যাসিস্টদের দোসর দোলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে ও মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ড. জালাল আহমেদ এর সহধর্মিনী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন, বাংলাদেশ ব্যাংককের সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, মতলব ডিগ্রি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম প্রধান, মতলব পৌর যুবদলের আহবায়ক মজিব সরকার, জেলা যুব দলের সদস্য মোস্তাফিজুর রহমান কাইয়ূম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক, যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল হোসেন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির মিয়াজী, সাবেক ছাত্র নেতা ও কাউন্সিলর শাহজাহান মল্লিক প্রমুখ। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মান্নান মিয়াজী। সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষকদলসহ সহযোগী অঙ্গ সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ক্যাপশন: মতলব দক্ষিণে উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট