1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা

মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযানে ১৭৬ জেলে আটক

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

নিজস্ব  প্রতিনিধি ॥ ইলিশের প্রধান প্রজনন মৌসুমের ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে আইন অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ১৭৬ জেলেকে আটক করেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সদস্যরা।

গেল ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর দিনগত রাত পর্যন্ত নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমানের নির্দেশনায় এবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলীর সার্বিক তত্ত্বাবধানে নিষেধাজ্ঞার এই সময়ে দিন ও রাতে অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে জেলেরা আটক হয়।

শনিবার (২৫ অক্টোবর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী।

তিনি বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকারের অপরাধে ১৭৬ জেলে আটক হয়। এর মধ্যে ১২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বাকি জেলেদের বিরুদ্ধে পৃথক ৫৫টি নিয়মিত মামলা হয়।

এসব অভিযানে জব্দ হয় ১ হাজার ৫শ’ ৫০ কেজি ইলিশ, ৪ কোটি ৫০ লাখ মিটার জাল এবং নৌকা জব্দ হয় ৫১টি। জব্দকৃত মাছ ধরার নৌকা মোহনপুর নৌ পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট