1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা

চাঁদপুরের ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম অপসারণ

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ॥ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মানিককে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের জনসেবা ও সাধারণ কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ এর ইউপি-১ শাখা থেকে ১৯ আগস্ট ২০২৪ তারিখের স্মারকে জারীকৃত পরিপত্রের আলোকে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে তাকে অপসারণ করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মাকসুদ আলমকে প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

চিঠিতে স্বাক্ষর করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, তিনি পূর্বে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরখাস্ত হয়েছিলেন যার বিরুদ্ধে আদালতে রিট চলমান ছিলো। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

তিনি উপজেলা পরিষদের পাঁচটি সভায় পর পর অনুপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের সেবা চলমান রাখতে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে লিখিতভাবে জানানো হলে তাকে অপসারণ করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কে প্রশাসকের দ্বায়িত্ব দেয়া হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ও যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মানিক ওই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পর পর দুইবার নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

তারিখ: ২৭.১০.২০২৫খ্রি.

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট