1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা দিনে ধানের শীষ, রাতে ফুটবল মার্কায় ভোট চাইছেন ইকবাল

মতলব পৌরসভা ড.জালাল উদ্দিনের পক্ষে সহধর্মিণীর উঠান বৈঠক ।

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

তাছকিন আহমেদ দিপুঃবিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে তার সহধর্মিনী প্রকৌশলী শাহনাজ শারমিন ঘরে ঘরে জনে জনে উঠান বৈঠক করেছেন। বুধবার (২৯ অক্টোবর) মতলব পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত ৩১দফা বাস্তবায়নে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে
প্রকৌশলী শাহনাজ শারমিনবলেন, মা বোনদের মূল্যবান ভোটে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে । জালাল সাহেব সুখে দুঃখে দীর্ঘ ১৬ বছর মামলা হামলায় জর্জরিত নেতা কর্মীদের পাশে ছিলেন, আমরা প্রত্যাশা করি দেশনায়ক তারেক রহমান আগামী নির্বাচনে চাঁদপুর -০২ আসনে আপনাদের নেতাকে ধানের শীষে মনোনয়ন দিবেন।
তিনি আরো বলেন, বি এন পি হলো জনগনের দল, আমি জালাল উদ্দিন এর জন্য ভোট চাইতে আসি নাই। আমি এসেছি আগামীর রাষ্ট্রনায়ক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম জানাতে। আমি আজকে এসেছি মা বোনদের কাছে ধানের শীষে ভোট চাইতে। আপনারা সবাই বৈশম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে ক্ষমতায় আনবেন। তাহলে আমরা সবাই ভাল থাকবো। এসময় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বি এন পির সভাপতি শোয়েব আহম্মেদ সরকার, মতলব দক্ষিন উপজেলা বি এন পির সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সাগর, পৌর বি এন পির সাধারণ সম্পাদক ভিপি জাকির, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ডাঃ শোয়েব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবদলের আহবায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, পৌর বি এনপির সাংগঠনিক সম্পাদক জাকির প্রধান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, কামাল উদ্দিন বিপ্লব,। আরো উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড বি এনপির সভাপতি শাজাহান সাগর, সাধারন সম্পাদক সাদিকুর রহমান লাকা, উপজেলা বি এন পির সহ- প্রচার সম্পাদক কামরুজ্জামান, ওয়ার্ড যুবদলের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজি, সাধারন সম্পাদক সবুজ দেওয়ান, সাবেক ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক মামুন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট