1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা

ফরিদগঞ্জে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় দুই চোর আটক\ স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

নারায়ন রবিদাস:ফরিদগঞ্জে উপজেলা সদরের ও থানার অদূরে মা জুয়েলার্সে চুরির ঘটনায় দুই চোরকে খুলনা ও চাঁদপুর থেকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলা সদরের থানার অদূরে মা জুয়েলার্সে গত ১৫ অক্টোবর রাতে চুরির ঘটনা ঘটে। চোরের দল দোকানের সাটার ভেঙ্গে দোকানে প্রবেশ করে সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। পরে দোকানের সিন্দুক ভেঙ্গে স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। এঘটনায় ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের হলে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে খুলনা জেলা সদরের নিরালা আবাসিক এলাকা থেকে ২৯ অক্টোবর বুধবার সকালে কামাল পারভেজ মিলন(৪৬)কে ও তার সহযোগি মোঃ খলিল মৃধা(৪০)কে একইদিন চাঁদপুর জেলা সদরের এলায়েতনগর এলাকা থেকে আটক করে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া প্রায় সাত ভরি স্বর্ণালংকার, চুরি হওয়া স্বর্ণালংকার বিক্রির নগদ পঁাচ লক্ষ টাকা ও চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃত কামাল পারভেজ মিলন সাতক্ষীরা জেলার আশাশুনি থানার ফিরোজপুর গ্রামের ইসমাইল সরদার ওরফে আলী হোসেন’র ছেলে ও খলিল মৃধা পিরোজপুর জেলার ইন্দুরকান্দি উপজেলার দক্ষিণ ইন্দুকান্দি গ্রামের নেছার উদ্দিন মৃধা’র ছেলে। পুলিশ জানায়, কামাল পারভেজ মিলনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ ৭টি মামলা ও খলিলের বিরুদ্ধে দুইটি সিআর মামলা রয়েছে। এব্যাপারে পুলিশ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট