1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা

চাঁদপুরে পৃথক অভিযানে দুই শতাধিক যানবাহনে তল্লাশি

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে


নিজস্ব প্রতিনিধি চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জে পুলিশের সাথে সমন্বয়পূর্বক সেনা বাহিনী পৃথক চেক পোস্ট বসিয়ে ২৯০টি যানবাহনে তল্লাশি চালিয়েছে। এ সময় ২৯ মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। লাইসেন্স না থাকায় জব্দ করা হয় ৩টি গাড়ি।

রোববার (৯ নভেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। প্রাপ্ত তথ্যে জানাগেছে, সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা পূর্ব বড়ালি মসজিদ সংলগ্ন ফরিদগঞ্জ-রায়পুর সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ১১০টি যানবাহনে তল্লাশি চালিয়ে চালক ও প্রাইভেটকার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে যৌথ বাহিনী চেক পোস্ট বসিয়ে ১৮০টি যানবাহনে তল্লাশি চালায়। এ সময় মোটর সাইকেল চালক এবং প্রাইভেট গাড়ির মালিকের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের এবং ৩৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। লাইসেন্স না থাকায় জব্দ করা হয় ৩টি গাড়ি।

অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট