1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা

গণঅধিকার পরিষদ এককভাবে প্রতিটি আসনে প্রার্থী দিবে : মর্তুজা মাহবুব

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

মতলব উত্তর প্রতিনিধি :যুবঅধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা মাহবুব বলেছেন, গণঅধিকার পরিষদ জোটগতভাবে নির্বাচনে যাবে না। আমরা প্রতিনিধি আসনে এককভাবে প্রার্থী দিব। তবে দল ও দেশের স্বার্থে যদি বিকল্প কিছু করতে তাহলে আমরা সময় সাপেক্ষ অবশ্যই চিন্তা করবো। বুধবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা গণঅধিকার পরিষদ কর্তৃক এক মোটর শোভাযাত্রা ও পথসভায় এসব কথা বলেন তিনি।মর্তুজা মাহবুব আরো বলেন, গণঅধিকার পরিষদ মানুষের কল্যাণে কাজ করে। দেশের মানুষের শান্তির চিন্তা করে। সেই ২০১৮ সাল থেকেই ফ্যাসিষ্টদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেছিল। তাই গণঅধিকার পরিষদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে  দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ।

চাঁদপুর-২ আসনে গণ্যধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী বিএম গোলাফ হোসেনের পক্ষে ট্রাক মার্কার প্রচারণার অংশ হিসেবে সুজাতপুর বাজার থেকে মোটর শোভাযাত্রা শুরু হয়ে নিশ্চিন্তপুর, বাগানবাড়ি, পাঠান বাজার, ছেংগারচর বাজার, গজরা বাজার সহ গুলো স্থান প্রদক্ষিণ করে।

আরো বক্তব্য রাখেন, শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফারুক হোসেন, ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ সাইদুল ইসলাম মুকুল প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাসুম সরকার, মতলব উত্তর যুব অধিকার পরিষদের সহ-সভাপতি শাকিল হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক এমএ মমিন, নেয়ামত উল্লাহ, কাউছার মুন্সি, সুমন পাটোয়ারী সহ নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট