1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা

ফরিদগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে রুহুল আমিন হত্যার বিচার চেয়ে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

নারায়ন রবিদাস:পেশাগত কাজ করার সময়ে সন্ত্রাসীদের গুলিতে রুহুল আমিন নামে সিটি গ্রুপের বেঙ্গল টি এর বিক্রয় প্রতিনিধি (এস আর) হত্যার ঘটনায় খুনিদের বিচার দাবি করে মানববন্ধন করেছে বিক্রয় প্রতিনিধি সংগঠন। বুধবার (১২ নভেম্বর ২০২৫) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তারা বলেন, ফরিদগঞ্জে প্রায় ৫ শতাধিক বিভিন্ন কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে প্রতিনিয়ত মার্কেটে ঘুরাফেরা করতে হয়। কিন্তু গত ১১ নভেম্বর রাতে আমাদের এক সহকর্মী সিটি গ্রুপের বেঙ্গল টি এর বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে সন্ত্রাসীরা যেভাবে খুন করেছে, তাতে আমরা আতংকিত। বিশেষ করে রাতের বেলায় আমাদের বাড়ি বা কর্মস্থলে ফেরার সময়ে আমাদের ঝুঁকি বেড়ে গেছে। তাই ঝুঁকি মোকাবেলায় রাত্রিকালিণ সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর পেট্রোল ডিউটি বাড়ানোর দাবি করে তারা। একই সাথে রুহুল আমিনের খুনিদের চিহ্নিত করে দ্রুত আইনের এনে বিচারের দাবি করেন তারা।

মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিক্রয় প্রতিনিধি সংগঠনের সহ সভাপতি শাহাদাত হোসেন টুটুল, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, বিক্রয় প্রতিনিধি মাহাবুব আলম। এসময় উপস্থিত ছিলেন বিক্রয় প্রতিনিধি নেছার উদ্দিন, শাহ পরান, আবুল হাসেম, গোলাম আম্বিয়া, গাজী শাহ আলম, তুষার মন্ডল, কাউছার হামিদসহ বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট