1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা দিনে ধানের শীষ, রাতে ফুটবল মার্কায় ভোট চাইছেন ইকবাল

চাঁদপুরে আইসিডিডিআরবির জায়গা দখলমুক্তে উচ্ছেদ অভিযান

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে
চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ি মতলব উত্তরের সটাকী বাজারে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) এর সটাকী বাজার শাখার ৫৬ শতাংশ জমি দখলমুক্ত উচ্ছেদ অভিযান করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।
সরকারি খাসজমির মতোই আইসিডিডিআরবির গবেষণা ও সেবামুখী কার্যক্রমের জন্য বরাদ্দ এ জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা দীর্ঘদিন ধরে দখল করে রাখে একটি চক্র।
জেলা প্রশাসকের অফিস আদেশ অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এই অভিযানে  আইন-শৃঙ্খলা বজায় রাখতে মতলব উত্তর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করে।
আইসিডিডিআরবির মতলব শাখার সিনিয়র মেডিকেল অফিসার ডা. শেখর চন্দ্র দাস বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় আজকে সটাকী বাজারে আইসিডিডিআরবির জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত আমরা কোনো বাধা-বিঘ্নের সম্মুখীন হইনি। প্রশাসন এবং স্থানীয় জনগণ আন্তরিকভাবে সহযোগিতা করছেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্ল্যা বলেন, জেলা প্রশাসকের নির্দেশক্রমে তার প্রতিনিধি হিসেবে আজকে আমরা উচ্ছেদ অভিযানে এসেছি। এখানে আইসিডিডিআরবির ৫৬ শতাংশ জায়গা ১৯৮২ সালে দাতা সংস্থা আইসিডিডিআরবিকে প্রদান করা হয় এবং সে সময় কার্যক্রম চলমান ছিল। পরবর্তীতে কিছু কার্যক্রম বন্ধ হয়ে গেলে জায়গার কিছু অংশ বেদখল হয়ে যায়। এই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন উচ্ছেদ মামলা রুজু করে এবং আমাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এলাকাবাসী এবং দাতা পরিবারের সদস্যরা সার্বিক সহযোগিতা করছেন। উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করে আমরা আইসিডিডিআরবির হাতে স্থানটি বুঝিয়ে দেব।
এ সময় আইসিডিডিআরবির মতলব শাখার সিনিয়র ফাইন্যান্স কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, মতলব উত্তর থানা পুলিশ, আইসিডিডিআরবির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ শেষে জমিটিকে আইসিডিডিআরবির নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান হওয়ায় এলাকার সৌন্দর্য ও সেবামূলক কার্যক্রম চালু রাখতে সুবিধা হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট