1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা দিনে ধানের শীষ, রাতে ফুটবল মার্কায় ভোট চাইছেন ইকবাল

স্বপ্নপথ থেকে সাফল্যের মাঠে: মোক্তারের অনুপ্রেরণার গল্প

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

 

জাবেদ হোসেনঃ শৈশবজুড়ে ফুটবল আর দৌড়ঝাঁপে মগ্ন ছিলেন চাঁদপুরের মো. মোক্তার আহমেদ মিয়াজী। পড়ালেখায় মনোযোগ কম থাকলেও খেলাধুলার প্রতি তার ভালোবাসাই বদলে দেয় ভবিষ্যৎ। খালু রুহুল আমিন খান ও মামা আরশ্বাদ জমাদারের উৎসাহে ১৯৯৩ সালে তিনি ঢাকায় গিয়ে খেলাধুলার সরঞ্জাম তৈরির কাজ শিখতে শুরু করেন।

ওস্তাদ ছিদ্দিকুর রহমান ও লুৎফুর রহমান লতিফের তত্ত্বাবধানে শেখা ও কঠোর পরিশ্রম তাকে গড়ে তোলে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে। ২০০১ সালে নিজের ব্যবসা শুরু করে ২০০৬ সালে চাঁদপুর ফিরে প্রতিষ্ঠা করেন স্বপ্নের প্রতিষ্ঠান ‘এশিয়ান স্পোর্টস’।গত প্রায় ২৫ বছর ধরে তিনি খেলোয়াড়, কোচ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে মানসম্মত ক্রীড়া সরঞ্জামের নির্ভরতার নাম। তরুণ খেলোয়াড়রা বলেন, মান, দাম এবং সৎ পরামর্শের জন্য প্রথম ভরসা হলো এশিয়ান স্পোর্টস।মোক্তার মনে করেন, শৈশবের খেলাধুলার প্রেম, পরিবারের সহযোগিতা ও গ্রাহকদের ভালোবাসাই তার শক্তি। চার কন্যাসন্তানসহ তিনি গড়ে তুলেছেন একটি সুখী পরিবার।দুষ্টু ফুটবল–পাগল ছেলেটি আজ চাঁদপুরের খেলাধুলা অঙ্গনের এক আস্থার নাম—যিনি শুধু ব্যবসায়ী নন, তরুণদের প্রেরণার উৎস।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট