1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা দিনে ধানের শীষ, রাতে ফুটবল মার্কায় ভোট চাইছেন ইকবাল

শাহরাস্তিতে ২০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

মোঃ হানিফ মিয়াজি শাহরাস্তি প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে শাহরাস্তি থানাধীন ঠাকুর বাজারস্থ মান্নান সাহেবের স’ মিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম জয়নাল আবেদীন সাগর (২২)। তিনি মনছুর আলীর ছেলে। তার বাড়ি শাহরাস্তি উপজেলার নিজমেহার মিজি বাড়ি এলাকায়।
পুলিশ জানায়, শাহরাস্তি থানার সাধারণ ডায়েরী নং-৩৯৯, তারিখ ০৯/০১/২০২৬ খ্রিঃ মূলে মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। অভিযান চলাকালে এসআই (নিঃ) মিঠুন দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কালীর বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ঠাকুর বাজারস্থ মান্নান সাহেবের স’ মিল এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে।
সংবাদটি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানে জয়নাল আবেদীন সাগরকে হাতেনাতে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ জানান।
শাহরাস্তিতে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট