1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা দিনে ধানের শীষ, রাতে ফুটবল মার্কায় ভোট চাইছেন ইকবাল

শাহমাহমুদপুরে বড় শাহতলীতে বিএনপির ভোট কেন্দ্র কমিটির উদ্যোগে পথসভা ও মিছিল

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
শাহমাহমুদপুরে বড় শাহতলীতে বিএনপির ভোট কেন্দ্র কমিটির উদ্যোগে পথসভা ও মিছিল

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে শাহমাহমুদপুর ইউনিয়নে বড় শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র কমিটির উদ্যোগে বিএনপির পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বড় শাহতলী খন্দকার বাড়ির নিকট থেকে ধানের শীষের স্লোগানে একটি মিছিল বের হয়ে শাহতলী বাজারে গিয়ে পথসভায় মিলিত হয়। পরে নেতাকর্মীরা বাজারের ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য বাকের খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সফিক দেওয়ান। তিনি বলেন, এই ইউনিয়নের তরুণ প্রজন্মের নতুন ভোটারদের অন্তত ৮০ শতাংশ ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করবে এমনটাই প্রত্যাশা করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওপর স্বৈরশাসক শেখ হাসিনার আমলে চালানো নির্যাতন ও নিপীড়নের কথা এ দেশের মানুষ কখনোই ভুলবে না।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গতকাল সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে ঢাকা ও নারায়ণগঞ্জ হয়ে তা শেষ করেন। টানা ২৪ ঘণ্টা রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে অবস্থান করে তিনি তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন এবং প্রত্যক্ষভাবে জনসংযোগ করেন। তার বিনয়ী আচার-আচরণ ও আন্তরিকতায় সাধারণ মানুষ অভিভূত হয়েছে। তিনি বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।

বক্তব্যে তিনি বলেন, শেখ ফরিদ আহমেদ মানিককে যদি আপনারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেন, তবে ইনশাআল্লাহ তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হবেন। তার নেতৃত্বে বাংলাদেশকে মালয়েশিয়ার মতো একটি উন্নত ও আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত করা সম্ভব হবে।

এ সময় তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারেক রহমান ও শেখ ফরিদ আহমেদ মানিকের জন্য দোয়া করবেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করবেন।

শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী এবং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সমন্বয়ক ও জেলা যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জাকির হোসেন মিজি।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সদস্য আবু তাহের খোকন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সিনিয়র সহ-সভাপতি নাহিদ খান, সহ-সভাপতি মোসারফ হোসেন কারী, নজরুল ইসলাম বাবলু, দেলোয়ার হোসেন দুলু, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, প্রবাসী বিষয়ক সম্পাদক মিজান গাজী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিজি, সহ সাধারণ সম্পাদক রিপন মিজি, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন গাজী, মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নুরুজ্জামান মুন্সী, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরু গাজী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুব বেপারী, সাধারণ সম্পাদক কবির সর্দার, জয়েন্ট সেক্রেটারি মিজান বেপারী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মজিবুর রহমান খান, সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাহমুদ সেলিম হাজী, সাংগঠনিক সম্পাদক মজিব কারী, দপ্তর সম্পাদক এনামুল ইসলাম, সদস্য কাদির মিজি, যুব নেতা মোহাম্মদ আলী মল্লিক, সিপন বেপারী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শওকত কারী, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম সর্দার, ৪নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি হাবীবুর রহমান মিজি, ৪নং ওয়ার্ড যুবদলের সদস্য কাশিম গাজী, ৪নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি শাহজাহান গাজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রবিউল আউয়াল গাজী, ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তানজিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল বেপারী, কাইয়ুম মল্লিক, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য হাবীব হাসান, ৪ নং ওয়ার্ড তাঁতি দলের সভাপতি আলমগীর গাজী, সাধারণ সম্পাদক করিম গাজী সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট