
স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাইকদী এলাকায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির উদ্যোগে এ গণপ্রচারণা অনুষ্ঠিত হয়। পাইকদী মিজি বাড়ি থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাড়ি পরিদর্শন শেষে মোল্লা বাজার এসে প্রচারণা শেষ হয়।
প্রচারণাকালে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির বন বিষয়ক সম্পাদক শরীফ পাটোয়ারী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শওকত কারী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপাদার, সিনিয়র সহ-সভাপতি মনির পাটোয়ারী ও কালাম ঢালী, সাধারণ সম্পাদক মমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মাল, ইউনিয়ন যুবদলের সদস্য ফারুক খান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রবিউল আউয়াল, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নয়ন কারী, সাধারণ সম্পাদক জিহাদ মিজি, জিলানী চিশতী কলেজ ছাত্রদলের সভাপতি শাহরিয়ার কারী, ৪নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি হাবীবুর রহমান মিজি, ৫নং ওয়ার্ড যুবদল নেতা জহির পাটোয়ারী, সাবেক যুবদল নেতা মনির খানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।