
স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর জেলা হাইমচর উপজেলার ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়নের পশ্চিমচরকৃঞ্চপুর গ্রামের মাওলানা মোঃ তাজুল ইসলাম ও মোঃ বাচ্ছু পেদার যৌথ দলিলে মালিকানা ৩৪ শতাংশ জমিতে ইট ও বালু ফেলে দখলের চেষ্টায় উপজেলার পুর্বচরকৃঞ্চপুর গ্রামের মৃতঃ রব বেপারী ছেলে আওয়ামী লীগ নেতা মোঃ জাহিদ বেপারি কেআটক করেছে যৌথ বাহিনীর বিজিবি’র সহযোগিতায় থানা পুলিশ । আটককৃত মোঃ জাহিদ বেপারি উপজেলা যুবলীগের আহবায়ক বড় ভাই। পুলিশ আটক জাহিদ বেপারীকে হাইমচর থানা নিষিদ্ধ আওয়ামীলীগের রাজনৈতিক মামালায় জেলা হাজতে পেরন করেন।পুলিশ। সারাদেশে আওয়ামীলীগ নিষ্ক্রিয় হলেও এদের মত ভূমিদস্যু এবং চাঁদাবাজরা এখনও নদী ভাংগতি ও অসহায় মানুষের উপর জোরর্পূবক জমি দখল করার পায়তারা চালিয়ে আসছে।এ বিষয়ে জমির মালিক মোঃ বাচ্ছু পেদা জানান, হাইমচর উপজেলার ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়নের পশ্চিমচরকৃঞ্চপুর গ্রামের মাওলানা মোঃ তাজুল ইসলাম আমি যৌথ দলিলে মালিকানা ৩৪ শতাংশ জমি দলিলসুত্রে মালিক। জাহিদ বেপারী জোরর্পূবক ইট ফেলে দখলের চেষ্টা করলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে ফোন দিলে পুলিশ ও বিজিবি তাকে আটক করেন। সারা দেশে যখন নির্বাচনী আমেজ সেই সময়কে কাজে লাগিয়ে হাইমচর উপজেলাধীন পশ্চিম চর কৃষ্ণপুরে ভূমিদস্যু মোঃ জাহেদ হোসেন বেপারী অন্যের ভোগদখলের জমিতে ইটা পেলে দখল করতে গেলে জমির মালিক পুলিশ ও সেনাবাহিনীকে অবগত করলে প্রশাসন জাহিদ হোসেন বেপারীকে নির্বাচন বিশৃঙ্খলাকারী ও ভূমিদস্যু হিসাবে তাকে আটক করে হাইমচর থানা পুলিশ। পরবর্তীতে তাকে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করেন।