1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা হাজীগঞ্জে লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩ মতলব উত্তর মিড – ডে মিলে পচা ডিম, শিক্ষার্থীদের ক্ষোভ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে হাইমচর নদী রক্ষা বাঁধ চাঁদপুর সদর মডেল মসজিদে রাতেও জাতীয় পতাকা উত্তোলিত মতলবে ৮ বছরের শিশু আদিবা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা ফরিদগঞ্জে গণধর্ষন মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার চাঁদপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় 

শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

চাঁদপুরের শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের সাথে থাকা একটি পিক-আপ ভ্যান (ঢাকা মেট্রো ন-১৮-৫২৮৬) ও তালা ভাঙার কাটার জব্দ করা হয়।

বুধবার (৮ এপ্রিল) ভোররাতে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ডাকাত দলের সদস্যরা হলেন, জেলার হাজীগঞ্জ থানার বেলঘর কাঠালিয়া বাড়ির মৃত ইউনুছের ছেলে রোকনুজ্জামান (২৫), হবিগঞ্জের লাখাই থানার স্বজন গ্রামের বিল্লাল হোসেনের ছেলে হোসাইন (২২) এবং বরিশালের গৌরনদী থানাধীন আধুনা গ্রামের মুক্তার বেপারীর ছেলে সাগর (২০)।

শাহরাস্তি মডেল থানা জানায়, ভোররাতে পুলিশের একটি টিম ওই ইউনিয়নের আয়নাতলী গ্রামে অভিযান চালায়। ওই সময় আয়নাতলী পুরাতন বোটঘর ঠাকুর বাড়ির সামনে পাকা রাস্তার উপর একটি পিকআপ ভ্যান সহ ৫ থেকে ৬ জন ডাকাত সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত দলের সদস্যকে আটক করা হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে তারা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা রুজু এবং দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট