1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

মতলবে ৮ বছরের শিশু আদিবা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

মতলব দক্ষিণ উপজেলার ১ নং নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাচদোনা গ্রামে ৮ বছরের শিশু আদিবা ইসলাম হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে|

আজ সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুরে আধারা থেকে একটি মিছিল নিয়ে দুই মাইল দূর মতলব-গৌরিপুর পেন্নাই সড়কের নায়েরগাঁও বাজার ব্রিজ এলাকায় রাস্তা অবরুদ্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়| কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী অংশ গ্রহণ করেন |
মানববন্ধন কমসূচিতে বক্তব্য রাখেন, নিহত শিশু আদিবার মা শামিমা আক্তার, ভাই মঈন আহম্মেদ, মামা ইউপি সদস্য আলাউদ্দিন আলাল, ইউপি সদস্য হুমায়ুন কবির, শিক্ষিকা প্রিয়া সরকার, শিক্ষক জহিরুল ইসলাম, মোঃ শাহিন প্রমূখ |
বক্তারা অবিল¤ে^ হত্যা মামলার আসামি শুকুর আলীকে গ্রেফতারসহ সকল আসামীর ফাঁসির দাবি জানিয়েছেন|
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, এ মামলার চার্জশীট আদালতে প্রেরণ করা হয়েছে| অভিযুক্ত তিন আাসামী জেল হাজতে রয়েছে| পলাতক আসামী শুকুর আলীর বিরুদ্ধে আমাদের কাছে ওয়ারেন্টের কাগজ নেই ।
উল্লেখ্য গত বছরের ২০ জানুয়ারী সৌদি প্রবাসী আলাউদ্দিনের মেয়ে স্থানীয় আধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী আদিবা (৮) নিখোঁজ হয় | নিখোঁজের ৪দিন পর ২৪ জানুয়ারি পাশের বাড়ির পুকুর পাড়ের নির্জন স্থানে খরের স্তূপের নিচ থেকে ওই শিশুর মৃত্যু দেহ উদ্ধার করে পুলিশ | এ ঘটনায় ২১শে জানুয়ারি মতলব দক্ষিণ থানায় তার মা শামীমা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন| পুলিশ অভিযান চালিয়ে ইমন, ইয়াসিন, ও আওয়াল নামের ৩ আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন| ৪ নং আসামী শুকুর আলী পলাতক রয়েছে |

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট