1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা হাজীগঞ্জে লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩ মতলব উত্তর মিড – ডে মিলে পচা ডিম, শিক্ষার্থীদের ক্ষোভ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে হাইমচর নদী রক্ষা বাঁধ চাঁদপুর সদর মডেল মসজিদে রাতেও জাতীয় পতাকা উত্তোলিত মতলবে ৮ বছরের শিশু আদিবা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা ফরিদগঞ্জে গণধর্ষন মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার চাঁদপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় 

হাজীগঞ্জে লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার,

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই একটি ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই অবস্থিত ‘নিউ শাহজান মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার’ নামের প্রতিষ্ঠানটি ঘিরে জনমনে তৈরি হয়েছে উদ্বেগ ও ক্ষোভ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির মালিক এখনো বৈধ লাইসেন্স পাননি; শুধুমাত্র লাইসেন্সের জন্য আবেদন করেছেন। কিন্তু সেই আবেদনপত্রের কপি দেখিয়েই রোগী দেখা, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন তারা। এতে স্বাস্থ্যসেবার মান, রোগীর নিরাপত্তা এবং আইনি বৈধতা—সবকিছু নিয়েই তৈরি হয়েছে গভীর শঙ্কা।
গত ১৯ মার্চ কেন্দ্রটির উদ্বোধনের পর থেকেই লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালানোর অভিযোগ আরও জোরালো হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই প্রকাশ্যে এমন কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, লাইসেন্স ছাড়া ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা সম্পূর্ণ বেআইনি। অথচ এখানে নির্দ্বিধায় সেবা দেওয়া হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক ডা. নজিবুল আলম বলেন, লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াধীন রয়েছে। তবে লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালানোর বৈধতা নিয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।
এদিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তাভীর হাসান জানান, “তাদের কার্যক্রম শুরু হয়েছে কিনা তা আমার জানা নেই। তবে অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে এবং দ্রুতই মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সচেতন মহলের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের অনিয়ম আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বহুগুণে বাড়বে।

নুর মোহাম্মদ পাটোয়ারী

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট