1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৈশাদী ইউনিয়ন পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণ  চাঁদপুরে ডিএনসির সাড়াশি অভিযান: ইয়াবা, নগদ অর্থসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার এস এস সি পরীক্ষার্থীদের সর্বশেষ করণীয় শাহরাস্তিতে ফরম পূরণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রধান ফটক ও অফিস কক্ষে তালা হিউম্যান রাইটস অ্যালাইভ-এর উপদেষ্টা কমিটিতে মোঃ শাহাবুদ্দিন খান মনোনীত ফরিদগঞ্জে অগ্নীকাণ্ডে অর্ধকোটি টাকার সম্পদ ভষ্মীভূত হাইমচরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন ফরিদগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা শুরু শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের রোগীকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা

মৈশাদী ইউনিয়ন পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণ 

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর মৈশাদী ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১ এপ্রিল হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে বালিকা দলের ফাইনাল খেলায় মৈশাদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ হামানকর্দ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়।

 নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারে দক্ষিণ হামানকর্দ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অপরদিকে, বালক দলের ফাইনাল খেলায় হামানকর্দ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ হামানকর্দ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। এই খেলাতেও নির্ধারিত সময়ে ফলাফল না আসায় ট্রাইব্রেকারে দক্ষিণ হামানকর্দ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক  এনায়েত উল্যাহ খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল মৈশাদী ইউনিয়ন সভাপতি  মাহবুবুর রহমান স্বপন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  মফিজুর রহমান খান মুকুল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক  মোঃ মাহবুব খান বাবলু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  মোঃ ফয়সাল খান, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন ইমু এবং ইউপি সদস্য শরিফ সরদার।

সার্বিক সহযোগিতায় ছিলেন ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মানিক। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি  সুরঞ্জিত কর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক  মোঃ জাকির হোসেন।

খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট